spot_img
spot_img

গাজ্জায় শিশুসহ দুজনকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে এক শিশুসহ দুজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইরসাইলের সেনারা। এ হামলায় আহত হয়েছেন আরও ১৯ জন।

মঙ্গলবার (৩০ জুন) দক্ষিণ গাজ্জার খান ইউনুসে এ হত্যাকণ্ড চালায় ইসরাইল।

গাজ্জার চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজ্জার খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার আসদা সড়কে একটি বৈদ্যুতিক বাইকে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে দুজন নিহত এবং আরও ১৭ জন আহত হন।

উত্তর গাজ্জায় জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় আবু শারখ গোলচত্বরের কাছে একটি বাড়ির ছাদেও ইসরাইলি ড্রোন হামলা হয়। এতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হন।

গাজ্জা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে আরও এক ফিলিস্তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবারের হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় চালানো হয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৫৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৪০৬ জন আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ