spot_img
spot_img

সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: জামায়াত আমীর

জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক, তেমনটা চাই না। সংস্কার হলেই দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।

বুধবার (১ জুলাই) সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়; তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ