বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় কোয়েটার উপকণ্ঠে জারঘুন গরের ওয়ালি তাঙ্গি ও স্পিন কারেজ এলাকায় পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের দুটি পোস্টের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠিটি।
গোষ্ঠীটি বলেছে, সংঘর্ষের সময় তাদের যোদ্ধারা ১৪ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।
গোষ্ঠিটি আরও বলছে, তাদের যোদ্ধারা ওই দুটি অবস্থানে থাকা সব অস্ত্র ও সামরিক সরঞ্জামও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বাড়ছে। এসব গোষ্ঠী বলছে, বেলুচিস্তান প্রদেশে তাদের প্রভাবাধীন এলাকার পরিধি আরও বিস্তৃত হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও










