spot_img

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান ইকোনমিক সামিটে এ প্রস্তাব দেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি

মহসিন নকভি বলেন, বিদ্যমান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠন করা।

অন্যদিকে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের পরিচালক আবদুল্লাহ খান বলেন, ছোট প্রশাসনিক ইউনিট গঠন করা হলে নাগরিক ও সরকারের মধ্যকার দূরত্ব কমবে। পাশাপাশি এটি শাসনব্যবস্থার মানোন্নয়নেও ভূমিকা রাখবে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে নিরাপত্তাজনিত অস্থিরতা বেড়ে যাওয়ার মধ্যে এসব বক্তব্য সামনে এলো। একই সময়ে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের হামলা জোরদার করেছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ