বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাধিস্থলে দোয়ার আয়োজন করা হয়েছে।










