spot_img

দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে কম জরুরি উন্নয়ন প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, এর প্রভাব থেকে দেশকে বাঁচাতে হবে।

যেসব উন্নয়ন প্রকল্প বর্তমানে দরকার নেই, সেখানে অহেতুক ব্যয় থেকে বিরত থাকার নির্দেশও দেন তিনি।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২৪তম জাতীয় সম্মেলন এবং ৪৩তম কাউন্সিল অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের মানুষকে আবারো সাশ্রয়ী হতে আহ্বান জানান। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘাবে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এমনকি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং বিজ্ঞান ও কারিগরী শিক্ষার ওপর সরকার জোর দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ