দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ২১৬ জন।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
সূত্র: বাসস










