spot_img

এবার লঞ্চ ভাড়া কমলো ১৫ পয়সা

যাত্রীবাহী নৌযানের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

তাছাড়া, জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ