spot_img

শেষ হলো জাতীয় সংসদের ১৯তম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।

এর আগে অধিবেশন কক্ষে ১৯৭২ সালের ৩০ এপ্রিল “মে দিবস” উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।

এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

গত ২৮ আগস্ট শুরু হয় এই অধিবেশন। শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ