spot_img

ভারতে রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ সেপ্টেম্বর বিমানবন্দরে তাঁর আগমনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর সম্মানে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করবেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। সফরে তিনি কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে তাঁর সঙ্গে থাকবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরের ঘোষণা দিয়েছে।

এমইএ মুখপাত্র অরিন্দম বাগচি আজ সন্ধ্যায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এটি এই বছরের ৫ থেকে ৮ সেপ্টেম্বর একটি রাষ্ট্রীয় সফর হবে।

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনকারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ