spot_img
spot_img

মক্কা চুক্তিতে যোগদানের আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ আরও সুবিধা-অসুবিধা যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ‘ফার্স্ট’ নীতি অনুসরণ করে থাকে। মক্কা চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা এবং জনগণের কী লাভ হবে, তা যাচাই-বাছাই করে সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি কিছু পাইনি। তবে এটা উন্মুক্ত আছে, দেখা যাক।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ