spot_img
spot_img

র‍্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না : ডিজি

আমেরিকার প্রস্তাবের পর র‍্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না বাহিনীটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাব ডিজি।

এম খুরশীদ হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে বলব র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‍্যাবকে সংস্কার করতে হবে। আমাদের আগে থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্রুতই র‍্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। র‍্যাবকে সংস্কারের কথা জানান এই মার্কিন রাষ্ট্রদূত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র র‍্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরইমধ্যে আমরা সেসব বিষয়ে জবাব দিয়েছি। জবাব দেওয়ার পর তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ