spot_img

চলমান সহিংস রাজনীতি আগামী নির্বাচনের জন্য অশনি সংকেত : জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত। সহিংসতার মাধ্যমে জোর জবরদস্তির একটি নির্বাচন হবে, সরকারি দল থেকে এমন ম্যাসেজ (বার্তা) আমরা পাচ্ছি। এটা দেশ ও জাতির জন্য দুঃখজনক।

শনিবার (১ অক্টোবর) সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হাওয়া জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদের বলেন, কথা বলা, সভা সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অধিকার থাকতে হবে। স্বাভাবিক রাজনীতি বাধাগ্রস্ত হলে সহিংস রাজনীতি আসে। যা দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ