spot_img
spot_img

নামাজই ইরানের শক্তি, আশা ও শান্তির গুরুত্বপূর্ণ উৎস: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নামাজকে ইরানের শক্তি, আশা ও শান্তির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, নামাজ ইসলামি সমাজের অন্যতম মৌলিক দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম। এটি আত্মসংযম ও ‘শয়তানের’ বিরুদ্ধে সংগ্রামে মানুষের জন্য অবিচল শক্তি ও সহায়তা জোগায়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ধর্মীয় ইবাদতবিষয়ক এক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, সৎ ও আদর্শ ইসলামি শাসনব্যবস্থারও অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান সময়ে ইরানি জাতির সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলায় নামাজ আল্লাহর স্মরণ, আশা ও তার ওপর আস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘নামাজ কায়েম করো’ বারবার উচ্চারিত আল্লাহর এই নির্দেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে ইরানি জনগণের জন্য বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

নামাজকে সমাজে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক করার আহ্বান জানিয়ে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ করে তরুণদের মধ্যে নামাজের চর্চা প্রসারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ