spot_img

একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের চক্রান্ত করছে: মির্জা ফখরুল

একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের চক্রান্ত করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সারাদেশে সরকার সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে। বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করে সরকার গণতন্ত্রের পরিবেশ একেবারেই সংকুচিত করছে। বহুদলীয় গণতন্ত্রের সব পথ বন্ধ করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের চক্রান্ত করছে।

সোমবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যান্য দেশগুলোর মধ্যে টিকাদানে সবচেয়ে পিছিয়ে। এখন পর্যন্ত মাত্র ৮ ভাগের একভাগ মানুষ টিকা পেয়েছে। ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে প্রায় ২৬ কোটি টিকার প্রয়োজন। আরও শতকরা ৮০ জন মানুষকে টিকাদান করতে হবে।

তিনি বলেন, অবিলম্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ