মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে। আমার প্রশ্ন খালেদা জিয়া কী জনগণের ভোটে নির্বাচিত। দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে?
সোমবার (৩১ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন মন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধা-মন্ত্রী বলেন, আমরা জানতে চাই তারা কিভাবে সরকার গঠন করবে? কিভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন। সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন। আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা এটা পরিষ্কার করেন।
তিনি বলেন, বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকেই লালকার্ড দেখানো হবে।










