spot_img
spot_img

বেলারুশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করলেন আফগান প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের কাছে আফগানিস্তানে নিযুক্ত বেলারুশের নতুন রাষ্ট্রদূত ও বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার ওগোরোদনিকভ তার পরিচয়পত্র পেশ করেছেন।

প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অব স্টাফ মোল্লা আবদুল ওয়াসিও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে আফগানিস্তান ও বেলারুশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও ট্রানজিট সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসব ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ বলেন, দুই দেশের সম্পর্কের নতুন পর্যায় পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রতিফলন। নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও ট্রানজিট সম্পর্ক আরও সম্প্রসারণে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব ক্ষেত্রে বেলারুশের সঙ্গে ব্যাপক পরিসরে সহযোগিতা করতে আফগানিস্তান প্রস্তুত।

অন্যদিকে আলেকজান্ডার ওগোরোদনিকভ তার কূটনৈতিক দায়িত্ব শুরুর বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কৃষি, খাদ্যপণ্য ও ওষুধ খাতে বেলারুশ আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াবে।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়ার বিভিন্ন প্রতিনিধি দলের সাম্প্রতিক বেলারুশ সফর আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে তার দেশের আস্থা আরও শক্তিশালী করেছে।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ