spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ২৮ পিস ইয়াবা, ৪২৭ গ্রাম ৩৩০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ২৮০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ