spot_img
spot_img

একাত্তরে পরাজয় ‘সামরিক ব্যর্থতায়’ : দাবি বিলাওয়ালের

১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়কে ‘সামরিক ব্যর্থতা’ হিসেবে দাবি করেছেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান ও বর্তমার পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি।

তিনি বলেন, একাত্তরে পাকিস্তানের ‘সামরিক ব্যর্থতা’ তার দাদা ও তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো নেতৃত্বাধীন পিপিপির জন্য চ্যালেঞ্জ নিয়ে এসেছিল।

বুধবার (৩০ ডিসেম্বর) করাচির নিশতার পার্কে পিপিপির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে বিলাওয়াল ভুট্টো এসব কথা বলেন।

সমাবেশে দেওয়া বক্তৃতায় পিপিপির এই চেয়ারম্যান তার দলের ইতিহাসের স্মৃতিচারণ এবং দলটির প্রতিষ্ঠাতার কৃতিত্বের কথা তুলে ধরেন। ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের পর তার দাদা চ্যালেঞ্জ গ্রহণ করে ‘বিভক্ত হয়ে যাওয়া পাকিস্তান’কে ঐক্যবদ্ধ এবং ‘হারানো গৌরব পুনরুদ্ধার’ করেন বলেও উল্লেখ করেন বিলাওয়াল ভুট্টো।

তিনি বলেন, জুলফিকার আলি ভুট্টো যখন সরকারের দায়িত্ব নেন, তখন লোকজন ভেঙে পড়েছিল এবং সব আশা হারিয়ে ফেলে ছিল। কিন্তু তিনি জাতিকে পুনর্গঠিত করেন, লোকজনের আস্থা ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত সামরিক ব্যর্থতার কারণে যারা যুদ্ধবন্দি হয়েছিলেন, সেই ৯০ হাজার সৈন্যকেও ফিরিয়ে আনেন তিনি। আর এসব কিছু সম্ভব হয়েছিল রাজনৈতিক আশা, রাজনৈতিক ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কারণে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ