spot_img

ইসরাইলি হামলায় শহীদ আরও ১০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে করে উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

আজ রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, ইসরাইলি বাহিনী উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে। একক এই বিমান হামলাতেই কমপক্ষে ৪০ ফিলিস্তিনি
শহীদ হয়েছেন। এর ফলে শনিবার ইসরাইলের হামলায় শহীদের সংখ্যা কমপক্ষে ১০০ জনে পৌঁছেছে।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

সেূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ