spot_img

রাজধানীতে বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১০২৪ পিস ইয়াবা, ১৯৬ পুরিয়া হেরোইন, ১৪৫ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি ১২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রবিবার (১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ