spot_img

একের পর এক মিসাইল হামলা : ইসরায়েলজুড়ে বেজে উঠছে সাইরেন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। টানা হামলার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোররাত প্রায় পৌনে ২টার দিকে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয়। এর ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও সাইরেন বাজতে শুরু করে।

গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে ইরান। এতে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিক্ষেপ করা এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা চলছে।

এদিকে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে বলে জানা গেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই সঙ্গে, ইরান এক দফায় কতগুলো মিসাইল ছুড়ছে, সেটিও এখনো স্পষ্ট নয়।

সূত্র : টাইমস অব ইসরায়েল

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ