spot_img
spot_img

কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। কোন দেশে কী কী দক্ষতা প্রয়োজন, সেভাবেই বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মী তৈরির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে প্রবাসে গিয়ে কারও ধোঁকাবাজিতে কেউ যাতে না পড়েন, সে জন্য ব্যাপক প্রচার চালানো দরকার।

রোববার (২ এপ্রিল) গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যথাযথ প্রশিক্ষণ নিয়ে যারা বিদেশ যাচ্ছেন, তারা নয়, বিপদে পড়ছেন যারা দালাল ধরে যাচ্ছেন তারা। তাদের বিপদ হলে উদ্ধারও করতে হয় সরকারকেই।

সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে। সেজন্য আমরা আমাদের কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আমরা যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের একটি বড় সুযোগ রয়েছে।

প্রবাসী শ্রমিকরা যেন ভালো থাকে ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ