spot_img
spot_img

আল-আকসা থেকে ফিলিস্তিনি মুসল্লিদের বের করে দিল ইসরাইলী বাহিনী

মসজিদে আকসা থেকে মুসল্লিদের বের করে দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীরদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত এমন কাজ করে তারা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দখলদার বাহিনী আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় তারা এতেকাফের নিয়তে মসজিদে অবস্থানকারীদের বের করে দিতে চায়। কিন্তু মুসল্লিরা ভেতর থেকে দরজা আটকে দেয়। তাই জবরদস্তি করতে পারে না তারা। পরে তারা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যেন মসজিদের ভেতর অবস্থানকারীরা বেরিয়ে যেতে বাধ্য হয়। এতেও কোনো কাজ হয় না। শেষে দরজা খোলার জন্যও অনেক চেষ্টা করেছিল।

উল্লেখ্য; গত শুক্রবার দিবাগত রাতে হুরা অঞ্চলের এক ডাক্তারকে হত্যা করে ইসরাইলী দখলদার বাহিনী। এরপর তারা মসজিদে আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। যেন ইসরাইলি বাহিনীর সাথে তারা সংঘর্ষে জড়াতে না পারে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ