spot_img

কুনার প্রদেশে পাকিস্তানের হামলায় পাঁচ আফগানি শিশু হতাহত

চীনে ইমারাতে ইসলামিয়ার আমিরাতের প্রতিনিধিদল ও পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হওয়ার পরও থেমে নেই পাক বাহিনীর বর্বরতা। আফগানিস্তানের কুনার প্রদেশে আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় পাঁচ আফগানি শিশু হতাহত হয়েছে।

বুধাবর (১ এপ্রিল) বিকেলে কুনার প্রদেশের সারকানু জেলার দোসেরকা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা শিশুদের লক্ষ্য করে হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তারা জোর দিয়ে বলেন, সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

এদিকে, একই সময়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য একটি আফগান প্রতিনিধিদল চীনের উরুমকির উদ্দেশে রওনা হয়েছে। এই আলোচনায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানো এবং সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ