spot_img

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: সিএমপি কমিশনারের ঘোষণা

চট্টগ্রাম মহানগরে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী।

তিনি বলেন, নগরীতে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সিএমপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন তিনি।

কমিশনার বলেন, মানুষ যেন নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে চাই।

তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও ছিনতাইয়ের হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শিগগির বিশেষ অভিযান চালানো হবে।

কিশোর গ্যাং দমনে আলাদা অভিযান পরিচালনার কথাও জানান তিনি। পাশাপাশি যানজট নিরসনে কার্যক্রম জোরদার করার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, নগরবাসীকে একটি স্বস্তিদায়ক নগরজীবন দিতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামকে একটি ‘সেইফ সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পুলিশ সদস্যদের অনিয়ম-অপরাধের বিষয়ে তিনি বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার (১ এপ্রিল) হাসান মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ