spot_img
spot_img

আজ বিকেলে বসছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার (২ মে) বিকেলে ৫টায়। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন।

এর আগে, ১৫ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের বিষয়ে এ তথ্য জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এ দ্বিতীয় অধিবেশন চলবে এক সপ্তাহ। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

এছাড়া, অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে।

ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ