spot_img

রোহিঙ্গাদের সম্মানের সাথে থাকার বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে: জাতিসংঘের প্রতিনিধি

রোহিঙ্গাদের সম্মানের সাথে থাকার বিষয়টি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। সম্প্রতি তারা ভাসানচর পরিদর্শনের পরিপ্রেক্ষিতে এ কথা বলে তারা।

বুধবার (০২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ভাসানচরে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। কক্সবাজারের সঙ্গে তুলনা করলে ভাসানচরে বসাবাসের সুযোগ-সুবিধা অনেক ভালো।

গত ৩১ মে রাউফ ও জাতিসংঘের সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস ভাসানচর পরিদর্শন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ