spot_img

শাহ আবদুল হান্নানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, প্রথিতযশা লেখক, গবেষক, সাবেক সচিব শাহ আবদুল হান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, শাহ আবদুল হান্নান দেশ, জাতি ও ইসলামের অগ্রগতির জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। ইসলামী অর্থনীতি, শিক্ষা, মিডিয়া, সেবাসহ বু্িদ্ধবৃত্তিক পরিমন্ডলে ইসলামী আদর্শকে বাস্তব রূপ দানের জন্য নিবিড়ভাবে কাজ করেছেন।

বুধবার (২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

শোক বার্তায় মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, কর্মজীবনে বাংলাদেশ সরকারের একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সহিত তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে তাঁর গবেষণা ও লেখনি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়।

মাওলানা ইসহাক শোক বার্তায় শাহ আবদুল হান্নানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দুআ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ