spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২০ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২ জন এবং ঢাকার বাইরে একজন রোগী ভর্তি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ