spot_img

এটা সাধারণ মানুষকে নিঃস্ব করার বাজেট : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা সাধারণ মানুষকে নিঃস্ব করার বাজেট। দেশের এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারবে না।

শুক্রবার (২ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা কাউকে ছোট করতে চাই না। সবাইকে সম্মান করতে চাই। আমরা তখনই কষ্ট পাই, দুঃখ হয়। একটা গোষ্ঠী যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। কিন্তু ওই গোষ্ঠীরা জানে না জাতি তাকে হৃদয়ে ধারণ ও লালন করে রাখে।

তিনি বলেন, বাকশাল শাসন ব্যাবস্থা এ দেশের মানুষের পক্ষে ছিল না। এ দেশের মানুষ এ জন্য যুদ্ধ করেনি। গণতন্ত্র থাকবে না। অধিকার থাকবে না। গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না। এজন্য দেশের মানুষ যুদ্ধ করেনি।

মির্জা ফখরুল আরও বলেন, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারবে না। কিভাবে টাকা আসবে তার কোনো কিছু স্পষ্ট করেনি সরকার। এটা সাধারণ মানুষকে নিঃস্ব করার বাজেট। তারা মেগা প্রজেক্ট করে টাকা চুরি করবে এজন্যই। এটা বাস্তবতা বিবর্জিত একটা বাজেট। এরা সব কিছু বিলীন করে দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা তো বলিনি বিএনপিকে ক্ষমতা দাও। আমরা তো চেয়েছি একটা সুষ্ঠু ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। ভালোই ভালোই বিদায় নাও। নইলে কিভাবে বিদায় করতে হয়, তা এ দেশের মানুষ জানে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ