আন্তর্জাতিক শিশুসুরক্ষা দিবস উপলক্ষে ‘শিশুর কল্যাণকর জীবন গঠনে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) বিকালে রাজধানীর পুরানা পল্টনে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে বাংলাদেশ শিশুশিক্ষা উন্নয়ন সংস্থা।
সংস্থার চেয়ারম্যান মুফতী শেখ মনিরুজ্জামান মাহমুদীর সভাপতিত্বে ও মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনায় এতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী জহিরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, দেশের প্রথম ইসলামী ধারার অনলাইন পত্রিকা ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ড. ফয়জুল হক, মাওলানা রুহুল আমিন সাদী, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র সেক্রেটারি জেনারেল মাওলানা কাওসার আহমাদ সুহাইল, ডিবেট অ্যাসোসিয়েশন’র চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী ওয়ালিউল্লাহ পাটোয়ারী, মুফতী ওমর ফারুক মাসরুর, মাওলানা সাইফ মুবাশ্বির।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষক-প্রশিক্ষক এইচ এম রায়হানুল কাবীর।
এতে আরও উপস্থিত ছিলেন, মাওলানা ফজলুল্লাহ ফয়েজী, মুফতী আফজাল হোসেন, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মুহিব ইমতিয়াজ, হাকীম আজহারুল ইসলাম নোমানী, মাওলানা মামুন চৌধুরী, সাদ মাশফিক খান, আবুবকর সিদ্দীক জাবের, মাওলানা আমির জিহাদী, মুফতী সালমান মাহমুদ, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আবুবকর সিদ্দীক প্রমুখ।
বৈঠকে বক্তারা শিশুদের সার্বিক কল্যাণে গঠণমূলক ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।











