spot_img
spot_img

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ৭ তালেবান যোদ্ধা নিহত, হাসপাতাল বিধ্বস্ত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এ হামলায় সাত তালেবান সদস্য নিহত হয়েছেন বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরের কেন্দ্র থেকে দুই কিলোমিটারের মধ্যে মার্কিনপন্থি আফগান বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াই চলছে।

শনিবার মার্কিনপন্থি আফগান বাহিনী লস্করগাহের ১০ শয্যার হাসপাতালের কাছে বিমান হামলা করেছে। হেলমান্দের প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এ সময় একজন নিহত এবং মাত্র দুজন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

তালেবানরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন শহর কান্দাহার, হেরাত ও লস্করগাহে ঢুকে পড়েছে।

উৎস, আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ