শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

১ লেফটেনেন্ট জেনারেলসহ ৬ কর্মকর্তা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

পাকিস্তানের কোয়েটা থেকে করাচিতে উড়ে আসা একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে কোয়েটার কোর কমান্ডারসহ ৬জন আরোহী ছিলেন।

সোমবার (১ আগস্ট) রাতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান আর্মির একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে, যেটিতে কোয়েটার কোর কমান্ডার লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলীসহ ৬ কর্মকর্তা ছিলেন।

আইএসপিআর বলছে, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান চলছে।

আইএসপিআর জানিয়েছে, হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলা এলাকায় বন্যার ত্রাণ তৎপরতায় ছিল।

সূত্র : এ আর ওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ