রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুই হাজার ১০৭ পিস ইয়াবা, ৭৪ গ্রাম হেরোইন, ৬৩ কেজি ৯২০ গ্রাম গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।











