spot_img

কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা

দিনাজপুরের হিলির সবজি বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে সবজি বাজারে কাঁচামরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের শেষদিনও ছিল ১৪০ টাকা।

হিলি কাঁচা বাজারের সবজি বিক্রেতা শাকিল হোসেন গণমাধ্যমকে বলেন, কাঁচা মরিচের দাম তিনদিনে কেজিতে ৬০ টাকা বেড়েছে। মরিচের দাম কখনো কমছে আবার বাড়ছে। এতে ক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডা লেগেই থাকে। দাম আমাদের বাড়লেও কিছু করার থাকে না কমলেও কিছু করার থাকে না।

বাজার করতে আসা অটোরিকশাচালক জব্বার আলী বলেন, এসব লিখে কী করবেন? গরিব হয়ে আমাদের কপাল পুড়েছে। এক সপ্তাহ কমলে পাঁচ সপ্তাহ দাম বাড়ে। এটাই আমাদের নিয়তি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ