spot_img

২৪ ঘন্টায় করোনায় আরও ৩জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৬৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। এছাড়াও একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার আটটি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৫টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ