spot_img

বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির পাশে কোনো লোকজন নেই, বাংলাদেশের মানুষ আর কখনই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিছে, সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে।

আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অনেক আন্দোলন কথা বলছে। আমরা কোথাও বাঁধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যান-চলাচল বন্ধ করে, জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ