গত ৪৮ ঘণ্টার অবরুদ্ধ গাজ্জা উপত্যকার বিভিন্ন অঞ্চলে টানা হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। ৭৬ জন আহত হয়েছেন। এ ছাড়া আগের একটি হামলায় আহত আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২২২ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮ হাজার ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন।
এ ছাড়া ভবন ধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে ধসে পড়া ভবনের কারণে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।
সূত্র: ওয়াফা










