জুলাই গণঅভ্যূত্থানের দ্বীতিয় বর্ষে ‘রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আগামীকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপ্রতিত্বে এতে উপস্থিত থকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত থকবেন, জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, লেখক ও গবেষক মুসা আল হাফিজ, লেখক ও শিক্ষাক মাওলানা যাইনুল আবিদীন।
সভায় আরও উপস্থিত থাকবেন, জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।










