spot_img

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন; নিহত ৫

ইন্দোনেশিয়ায় ২৭১ আরোহী নিয়ে সমুদ্রে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৪১ জন।

রোববার (২ আগস্ট) জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানায়, জাহাজের ক্যাপ্টেন জানিয়েছে, পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রার সময় ফেরিটিতে আগুন লাগে। সুরাবায়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ