স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টেকসই শান্তি ও উন্নয়নে জাতিসংঘ পুলিশের যেকোনো উদ্যোগে অবদান রাখতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত জাতিসংঘ পুলিশের অংশগ্রহণে টেকসই শান্তি ও উন্নয়ন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।
মন্ত্রী বলেন, জাতিসংঘ পুলিশ, জাতিসংঘের কান্ট্রি টিম ও সংস্থা এবং জাতীয় কর্তৃপক্ষসহ সংশি¬ষ্ট সকলের মধ্যে একটি সুসংগত ও সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজন।
তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ডের সুবিধার্থে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে একটি ভারসাম্যপূর্ণ ও সুসংগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে নিতে হবে।
সূত্র: বাসস










