spot_img

সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে : শিরীন শারমিন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিল পাস, আইন প্রণয়ন ইত্যাদি জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ, কেননা সরাসরি জনগণের ভোটে নির্বাচিতরা সংসদ পরিচালনা করে থাকেন।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। কাজেই, সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যি প্রশংসনীয়। এ অ্যাসোসিয়েশনের সঙ্গে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালী বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করে থাকেন৷ অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও সংসদ সদস্যরা অনেক বিষয় শিখতে ও জানতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ