spot_img

২৪ ঘন্টায় ৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৭৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২৪ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ছয় হাজার ৪৪৭ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা পাঁচ হাজার ৩০৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ১৪২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ