spot_img
spot_img

অনুশোচনা না করা পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর হামলা চলবে ইরান

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেছেন, য়ামেরিকা ও তার মিত্ররা তাদের আগ্রাসনের জন্য অনুশোচনা ও আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে জোলফাগারির এ বক্তব্যের কথা জানানো হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বক্তব্যে জোলফাগারি দাবি করেন, ইরানের হামলায় আমেরিকার অবকাঠামো, সামরিক সুবিধা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন কমান্ডার ও সেনা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জোলফাগারি বলেন, আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের অভিযান অব্যাহত থাকবে এবং শত্রুপক্ষকে আরও ভারী ব্যাপক ও ধ্বংসাত্মক হামলার মুখোমুখি হতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করা যেকোনো দেশকে এর বিপজ্জনক পরিণতি ভোগ করতে হবে।

এর আগে ১ সেপ্টেম্বর আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, হামলায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ছিল।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পক্ষ থেকে এসব হামলাকে মার্কিন আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ