spot_img
spot_img

‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ তুরস্কের অবস্থান আরও শক্তিশালী করেছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমাদের অঞ্চল যখন আগুনের বলয়ে পরিণত হয়েছে এমন এক পরিস্থিতিতে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ ইতোমধ্যে তুরস্কের প্রতিপক্ষদের ওপর প্রতিরোধমূলক প্রভাব ফেলেছে। এটি তুরস্কের শক্তি আরও বাড়িয়েছে এবং আমাদের অঞ্চলে নতুন গতি তৈরি করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে নতুন আইনসভার বছর শুরুর অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আঞ্চলিক অস্থিরতার মধ্যে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ তুরস্কের অবস্থান আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, তুরস্কের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনীতিকে অবশ্যই পূর্ণ ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হতে হবে।” এ সময় তিনি সাম্প্রতিক উদ্যোগটিকে ‘মহান তুরস্ক ঐকমত্য’ হিসেবে উল্লেখ করেন।

এরদোগান জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ প্রক্রিয়ার লক্ষ্য হলো এই ‘জাতীয় ঐকমত্য’ গড়ে তোলা।

আঞ্চলিক যুদ্ধ ও সংকটের মধ্যেও প্রবৃদ্ধির পথে তুরস্ক

তুরস্কের অর্থনীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এরদোগান বলেন, আমাদের অঞ্চলে একের পর এক যুদ্ধ ও সংকট সৃষ্টি হলেও আমরা তুরস্ককে উন্নয়ন ও প্রবৃদ্ধির পথে ধরে রাখতে সক্ষম হয়েছি।

তিনি জানান, ২০২৬ সালের প্রথম ছয় মাসে তুরস্কের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বার্ষিক হিসাবে দেশটির জাতীয় আয় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তিনি আরও জানান, আগস্টে তুরস্কের বার্ষিক রপ্তানি রেকর্ড ২৮০ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এরদোগান বলেন, গত বছর কৃষিতে তুষারপাত ও খরার পর আমাদের কৃষি খাত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে।

আঞ্চলিক সংঘাত সত্ত্বেও তুরস্ক পর্যটন খাতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বলে জানান এরদোগান। তিনি বলেন, বছরের প্রথম ছয় মাসে দেশটির পর্যটন আয় ২৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, “নতুন পণ্য যুক্ত করে আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করেছি। একইসঙ্গে আমরা এমন একটি দেশে পরিণত হয়েছি, যে দেশ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করে।”

এরদোগান বলেন, বছরের প্রথম আট মাসে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি ১৬ দশমিক ২ শতাংশ বেড়ে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি আরও বলেন, বৈদেশিক ভারসাম্যের দিক থেকে আমরা একটি টেকসই অবস্থানে রয়েছি। চলতি বছর চলতি হিসাবের ঘাটতি মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৬ শতাংশের মধ্যে থাকবে বলে আমরা আশা করছি।

চলমান তহবিল তদন্ত

দেশটিতে চলমান তহবিল তদন্তের প্রসঙ্গে এরদোগান বলেন, তহবিল বাজারের একটি নির্দিষ্ট অংশে যে সমস্যা দেখা দিয়েছে সেটিও আমরা সফলভাবে কাটিয়ে উঠছি।

তিনি বলেন, পুঁজিবাজারের বিধিবিধান অনুযায়ী আমরা ন্যায্যতা ও সুবিচার বজায় রেখে এবং কারও অধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করে দ্রুত এই বিষয়টির সমাধান করছি।

এরদোগান আরও বলেন, আমরা এই বিষয়টিকে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক শান্তির জন্য হুমকিতে পরিণত হতে দেব না।

চলমান তহবিল তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাবলির পর তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা বুধবার তিনটি বিনিয়োগ ব্যাংক ও দুটি ফ্যাক্টরিং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সেভিংস ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ডের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সি জানিয়েছে, সিদ্ধান্তের আওতায় রয়েছে তেরা ইনভেস্টমেন্ট ব্যাংক, দেস্তেক ইনভেস্টমেন্ট ব্যাংক, হেদেফ ইনভেস্টমেন্ট ব্যাংক, দেস্তেক ফাইন্যান্স ফ্যাক্টরিং এবং তেরা ফাইন্যান্স ফ্যাক্টরিং।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘তহবিল তদন্ত’ নামে পরিচিত এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাবলি মূল্যায়নের পর তাদের পরিচালনা পর্ষদ এসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, তিনটি ব্যাংকের মোট সম্পদ ব্যাংকিং খাতের মোট সম্পদের শূন্য দশমিক ২২ শতাংশ। অন্যদিকে দুটি ফ্যাক্টরিং প্রতিষ্ঠানের সম্পদ ফ্যাক্টরিং খাতের মোট সম্পদের ১ দশমিক ৪৫ শতাংশ।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ