spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হোসেন আলী (৬০), রুনু বেগম (৫৫) ও জামালপুরের নায়েব আলী (৮০)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, আইসিইউতে ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১১৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা শনাক্ত হয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ