বগুড়ার দুপচাঁচিয়ায় বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে ‘জন্মদাতা’ বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরি নিয়েছেন শামীম হোসেন নামের এক মুহুরি।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা কার্যালয়ে অফিস সহায়ক (পিয়ন) পদে তার চাকরি করার বিষয়টি জানাজানি হলে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রতারণার মাধ্যমে সরকারি চাকরি পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সেখানে কর্মরতরা।











