শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সাম্প্রদায়িক সমস্যার পেছনে আ.লীগ জরিত: খসরু

বিএনপি কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এ দেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার পেছনে হলো আওয়ামী লীগ।

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের সর্বস্তরের অধিকার তারা কেড়ে নিয়েছে। এরা যা বলে, কাজ করে তার উল্টো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা ভন্ডুল করে দিয়েছে; তাতে বিশ্বে কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ