spot_img
spot_img

সীমিত আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব অটোল্যাংরিগোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শুধু অবকাঠামো বা আধুনিক যন্ত্রপাতি স্থাপন নয়, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের ব্যবস্থাপনা ফি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ নির্ধারণ করা উচিত। এতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে। অন্যথায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, গ্রামের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না।

এসব মৌলিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ